বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ মোট ভিউ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভোট কারচুপির কোন ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই। তিনি বলেন, এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।

 

আরও পড়ুন : মানিকগঞ্জ-৩ : আফরোজা খানমের নির্বাচনে কোনো বাধা নেই

 

সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

One thought on "নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital